ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নান্দাইল হবে মাদকমুক্ত ও উন্নয়নমুখী: ইয়াসের খান চৌধুরীর প্রতিশ্রুতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:২৫ পিএম

নান্দাইল হবে মাদকমুক্ত ও উন্নয়নমুখী: ইয়াসের খান চৌধুরীর প্রতিশ্রুতি

মাদকুমুক্ত ও উন্নয়নমুখী নান্দাইল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর ২টায় নান্দাইল উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, আমার লক্ষ্য হলো মাদকমুক্ত ও উন্নয়নমুখী নান্দাইল গড়ে তোলা। নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়ন খাত জোরদার করতে সকল দপ্তরের সাথে মিলেমিশে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

উন্নয়ন পরিকল্পনা নিয়ে ইয়াসের খান চৌধুরী আরও জানান, নান্দাইলের পশ্চিম ও পূর্ব এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন, বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে অবহেলিত এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ঢাকা থেকে নান্দাইলে পৌঁছালে স্থানীয় ডাকবাংলোতে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। বিকেলে তিনি নিজ বাড়িতে তাঁর বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও মাতা রাহাত আরা খান চৌধুরীর কবর জিয়ারত করেন।

জেএইচআর

Link copied!