ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:০৬ পিএম

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর (৬০)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। ফেরার পথে সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে প্রথমে তাঁকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!