ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আ.লীগের ভাঙাচোরা কার্যালয়ে হঠাৎ বেজে উঠল ৭ মার্চের ভাষণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০৫:১০ পিএম

আ.লীগের ভাঙাচোরা কার্যালয়ে হঠাৎ বেজে উঠল ৭ মার্চের ভাষণ

নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অডিও প্রচারের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাষণ প্রচার করেছে বলে জানা গেছে।

শনিবার সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ছোট মাইকের মাধ্যমে ভাষণটি প্রচার করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত ও ভাঙাচোরা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজছে। তবে মাইকটি কারা বা কখন স্থাপন করেছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দলের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

পরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ওই ভাষণের ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এমন একটি ঘটনার কথা তারা শুনেছেন। স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলেও জানা গেছে।

এএন

Link copied!