ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফাইনালের আগে আবেগ ও আত্মবিশ্বাসে উজ্জীবিত দুই শিবির

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৮:০৭ এএম

ফাইনালের আগে আবেগ ও আত্মবিশ্বাসে উজ্জীবিত দুই শিবির

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাস ও আবেগের মিশেলে বার্তা দিয়েছেন স্পেন ও আর্জেন্টিনার কোচ-খেলোয়াড়রা। মাঠের লড়াই শুরুর আগেই একে অপরের প্রতি সম্মান জানিয়ে নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তারা।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ফাইনালে দুই দলই ইতিবাচক ফুটবল খেলতে চাইবে। তার বিশ্বাস, পরিকল্পিত ফুটবল ও খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতাই ম্যাচের পার্থক্য গড়ে দেবে।

স্পেন অধিনায়ক রদ্রিও শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম নিজেদের নতুন পরিচয় তৈরি করছে এবং ফাইনালে ওঠাই তাদের শেষ লক্ষ্য নয়। ট্রফি জিতেই তারা এই যাত্রার সমাপ্তি টানতে চান।

অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবারও প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক লিওনেল মেসিকে। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব তুলে ধরে তিনি মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজও ফাইনালের আগে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, দলের অর্জনের কথা ভাবলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সতীর্থদের উদ্দেশে তার আহ্বান, সবাই যেন হাসিমুখে ফাইনালের চাপ সামলে মুহূর্তটিকে উপভোগ করে, কারণ এমন স্মৃতি সারাজীবন মনে থাকবে।

বিশ্বকাপের ফাইনালের আগে দুই দলের এমন ইতিবাচক ও আত্মবিশ্বাসী বক্তব্য ফুটবলপ্রেমীদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এখন সবার অপেক্ষা, মাঠের লড়াইয়ে কে শেষ পর্যন্ত বিশ্বসেরার মুকুট মাথায় তোলে।

এএন

Link copied!