আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৯, ২০২৬, ১০:৪০ এএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এম জি