ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৌদিতে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবক মামুনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ১১:১৬ এএম

সৌদিতে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবক মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আল খারিজ শহরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়াসহ বেশ কয়েকজন বাংলাদেশি গুরুতর আহত হন। বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, মামুনের একটি পুত্রসন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার।

উল্লেখ্য, একই মিসাইল হামলার ঘটনায় এর আগে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে আরও দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। বর্তমানে মামুনের মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেএইচআর

Link copied!