ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মার্চ ২৪, ২০২৬, ০৭:৫৪ পিএম

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, আমি মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!