ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১১:২৮ এএম

শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর থেকেই সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় আরও বাড়ছে এবং শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদী। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন মানচিত্র, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

মানিকগঞ্জ থেকে আসা স্কুল শিক্ষক রবিউল আলম বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, তাদের কাছে আমরা চিরঋণী। সেই ঋণ স্বীকার করতেই প্রতি বছর এখানে ছুটে আসি।

কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা জানান, বন্ধুদের সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। তাঁর মতে, শহীদদের জীবনের বিনিময়েই আজ বিশ্বমানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জেএইচআর

Link copied!