ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৬, ০৭:৫৮ পিএম

ফেনীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

ফেনীর দাগনভূঞায় ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার ‘দাগনভূঞা ব্রিকস’ ও ‘সিরাজ ব্রিকস’ নামে দুই প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, আইন অমান্য করে ইট পোড়ানো এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় দাগনভূঞা ব্রিকসকে ১ লাখ এবং সিরাজ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় দুটি ইটভাটারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর এলাকার অন্যান্য অবৈধ ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেএইচআর

Link copied!