ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ১১:৪৮ পিএম

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় তিনতলার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলাজুড়ে বয়ে যাওয়া ঝড়ে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নিহত মকলেছুর রহমান (৬৫) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির তিনতলার ছাদে থাকা টিন নামাতে গিয়েছিলেন। ওই সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এদিকে ঝড়ের কবলে পড়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় বেশ কিছু গাছ উপড়ে পড়ে। এতে সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত প্রায় এক ঘণ্টার এই কালবৈশাখীতে জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার। ঝড়ে আম ও লিচুসহ মৌসুমি ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ সকালে নিরূপণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএইচআর

Link copied!