ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আইজিপি

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ১২:০৯ পিএম

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা, সততা ও সচেতনতা থাকা অত্যন্ত জরুরি। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশকে বহুমাত্রিক অপরাধ দমনে পারদর্শী হতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে।

তিনি এসব কথা বলেন বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আইজিপি প্রশিক্ষণার্থী এসআইদের প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইজিপি বলেন, “আপনারা কেবল চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং এক মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন। পুলিশের মূলমন্ত্র হলো সেবাই ধর্ম। জনগণের বিপদে পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা করা হলো আপনার প্রধান কর্তব্য। সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে কাজ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করাই বাংলাদেশ পুলিশের শক্তি। আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করাও পুলিশের নৈতিক দায়িত্ব।

সমাপনী অনুষ্ঠানে আইজিপি প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দুই বছরব্যাপী প্রশিক্ষণ শেষে ২০৯ জন সাব-ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় প্রবেশনারি কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য বিদায় জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এই সমাপনী অনুষ্ঠান নতুন প্রজন্মের পুলিশকে বহুমাত্রিক অপরাধ মোকাবিলা এবং জনগণের সেবা করার জন্য প্রেরণা যোগানোর গুরুত্ব বহন করছে।

এএন

Link copied!