ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মতলব উত্তরে মিড-ডে মিলে পচা ডিম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫২ পিএম

মতলব উত্তরে মিড-ডে মিলে পচা ডিম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

চাঁদপুরের মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে ফের নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া ডিম পচা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা খাওয়া সম্ভব হয়নি। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, মিড-ডে মিলের খাবারে দুর্গন্ধ থাকায় তারা কেউ তা খেতে পারেনি। পচা খাবার খেয়ে অসুস্থ হওয়ার ভয়ে অনেকেই খাবার ফেলে দিয়েছে। শিক্ষার্থীরা সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থীর জন্য আনা ডিমের মধ্যে প্রায় ২০০টিই পচা পাওয়া গেছে। শুরুতে মান ভালো থাকলেও বর্তমানে খাবারের মান ক্রমশ কমছে।

এই কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী’-র প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম জানান, পচা ডিমের বিষয়ে জানার পর সেগুলো পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে আশ্বাস দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ হারুন অর রশিদ মোল্লা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ডিম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। পচা বা নিম্নমানের খাবার দিলে কোনো বিল অনুমোদন করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ থেকে এই উপজেলায় মিড-ডে মিল কর্মসূচি শুরু হয়। তবে চালুর কয়েক দিনের মাথায় গত ৬ এপ্রিলও উপজেলার অন্য একটি স্কুলে পচা রুটি খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে বারবার নিম্নমানের খাবার সরবরাহে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

জেএইচআর

Link copied!