ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাঁচবিবিতে ২৮ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

এপ্রিল ৯, ২০২৬, ০৪:৫৪ পিএম

পাঁচবিবিতে ২৮ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন প্রাপ্তির মাধ্যমে দুঃস্থ পরিবারগুলো নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবে।

উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রকল্পের আওতায় উপজেলার মোট ২৮ জন বাছাইকৃত দুঃস্থ নারীর মাঝে এই সেলাই মেশিনগুলো প্রদান করা হয়। প্রশিক্ষিত এসব নারীরা ঘরে বসেই এখন আয়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী এবং প্রশাসনিক কর্মকর্তা অনুপ দাস। সুবিধাভোগী নারীরা এই সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!