ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩৭ পিএম

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েক দিন আগেই তিনি শেখপাড়ার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন।

দোকান মালিক মিজানুর রহমান জুয়েল জানান, সকালে অহনা কাজে না আসায় তাঁকে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দুপুরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি আরও জানান, অহনা প্রায় এক বছর ধরে তাঁর দোকানে কর্মরত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে তিনি বিবাহবিচ্ছিন্না ছিলেন।

বাড়ির মালিক জানান, এক শিশু জানালা দিয়ে ঘরের ভেতর মরদেহটি ঝুলতে দেখে সবাইকে খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয়, তা তদন্তের পরেই বিস্তারিত জানানো হবে।

জেএইচআর

Link copied!