ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রুয়েটে পরীক্ষায় অসুদোপায়, ৫ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৩০, ২০২৬, ০৩:১৪ পিএম

রুয়েটে পরীক্ষায় অসুদোপায়, ৫ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একাডেমিক পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিন অভিযোগ তদন্ত ও যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেয়। 

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃতদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, পুরকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন এবং যন্ত্রকৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। 

পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে হাতে লেখা নোট, চিরকুট ও গুরুত্বপূর্ণ সূত্র সংবলিত কাগজ উদ্ধার করা হয়। এসব উপকরণ পরীক্ষার হলে বহন ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সততা ও নৈতিকতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অসুদোপায় শুধু ব্যক্তিগত অনৈতিকতা নয়, এটি পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!