ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় ডলু নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন

ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম)

ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম)

এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৮ পিএম

সাতকানিয়ায় ডলু নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট সাতকানিয়া পৌরসভার সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এখানে কোনো স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন হবে। পৌরসভার সঙ্গে সরাসরি সংযোগের ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইসহাক, ইউপি সদস্য নাসির উদ্দিন, আবদুস ছবুর, সিবলু, আহমদ হোসেন, আজিজুল হক ও আবু তাহের।

কর্মসূচি শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করেন এবং সেতু নির্মাণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

জেএইচআর

Link copied!