ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ১২:২০ পিএম

মেহেন্দিগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী তিনি উপজেলার আদর্শ নগর, ভাষানচর, মেহেন্দিগঞ্জ সদর ও উত্তর উলানিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ, মাঠ ও কবরস্থান ভরাট, ড্রেন নির্মাণ ও সংস্কার, নদীতীর সংরক্ষণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নকাজ। এসব প্রকল্পের ফলে গ্রামীণ এলাকার হাজারো মানুষ উপকৃত হচ্ছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আদর্শ নগর ও ভাষানচর ইউনিয়নের মাটির রাস্তা, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর-পাটনিঘাটা আরসিসি সড়ক ও তীর সংরক্ষণকাজ, উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া বাজারের ড্রেন সংস্কার এবং উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীর সংরক্ষণ ও মাঠ ভরাটের কাজ পরিদর্শন করেন।

পরে ভাষানচর ইউনিয়নের দফাদারহাট বাজার এলাকায় খালের পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে সেগুলো অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, “বিগত সরকারের সময় এ ধরনের অনেক প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল। এখন প্রকল্পের সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব বলেন, জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। প্রতিমন্ত্রী সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করায় কাজের স্বচ্ছতা ও মান নিয়ে আমরা আরও উৎসাহিত হয়েছি।

এলাকাবাসী জানান, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের চলাচল ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের গ্রামীণ উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান।

এম জি

Link copied!