ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ০১:০২ পিএম

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের থানচিতে বিশেষ অভিযান চালিয়ে জেএসএসের এক সদস্যকে আটক করেছে বিজিবি।

বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের সার্বিক দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট এডি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ ডমিনেশন টহল দল থানচি-নীলগিরি সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগানপাড়া এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় আমবোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় জেএসএসের সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য সূর্য সেন চাকমাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা টাকাও জব্দ করা হয়েছে।

আটক সূর্য সেন চাকমা থানচি উপজেলার অনিলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চিকন্যা চাকমা এবং মায়ের নাম হিন্দুমিল্যা চাকমা।

পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, এ অভিযান পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে বাহিনীর দৃঢ় অবস্থানের প্রমাণ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম জি

Link copied!