ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে বন্যাদুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ০১:০৭ পিএম

কালিয়াকৈরে বন্যাদুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে কালিয়াকৈর পৌরসভার হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার তুলে দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

এ সময় তিনি বলেন, টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও স্থানীয় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌরসভার কর্মকর্তারা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এম জি

Link copied!