ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ১৯, ২০২৬, ০১:৩৮ পিএম

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্যারেডের মান, টার্নআউট ও শৃঙ্খলা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের ড্রেস কোড মেনে চলা, পেশাদারিত্ব বজায় রাখা, জনসেবায় আন্তরিক আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনও পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ পরিদর্শক, ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এম জি

Link copied!