ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৩৭ পিএম

চুয়াডাঙ্গায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ওই গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে এবং পেশায় একজন নাট্যকার ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খাওয়া-দাওয়া শেষ করে মুক্তার হোসেন বাড়ির গ্যারেজে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ বন্ধ করতে যান। এ সময় বৈদ্যুতিক সুইচে হাত দিলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের ছেলে মোজাফফর হোসেন জানান, অটোরিকশার চার্জের সুইচ বন্ধ করতে গিয়েই তাঁর বাবা এই দুর্ঘটনার শিকার হন।

সরোজগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক আব্দুর রউফ জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!