ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, চালক ও হেলপার আটক

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ১, ২০২৬, ১২:২৪ পিএম

লালমনিরহাটে ট্রাকচাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, চালক ও হেলপার আটক

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের এয়ারপোর্ট এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনছের আলী নিজ বাড়ির পাশে খেতের মরিচ দেখতে যান। এ সময় লালমনিরহাটগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-২১৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সদর থানার পুলিশ উল্লেখ করেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!