ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, অ্যালকোহলসহ আটক ১

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ৩, ২০২৬, ০৭:৩২ পিএম

রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, অ্যালকোহলসহ আটক ১

রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করেছে র‍্যাব-৫। এই অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার র‍্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাঁধ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, একই রাতে র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আমিনুল বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন। জব্দকৃত অ্যালকোহলগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি নিজের কাছে রেখেছিলেন বলে জানায় র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থার জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক আমিনুলের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!