ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে ৮২টি মোবাইল ও লক্ষাধিক টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মে ৭, ২০২৬, ০২:৪১ পিএম

মেহেরপুরে ৮২টি মোবাইল ও লক্ষাধিক টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ৮২টি মোবাইল ফোন এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে খোয়ানো বিপুল পরিমাণ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় হারানো মোবাইল ও অর্থ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ফোনের মধ্যে সদর থানার ৩৭টি, গাংনী থানার ২৯টি এবং মুজিবনগর থানার ১৬টি মোবাইল রয়েছে।

এছাড়া ভুলবশত চলে যাওয়া এবং প্রতারণার শিকার হওয়া মোবাইল ব্যাংকিংয়ের ৪৯ হাজার টাকা এবং পাঁচটি মামলার প্রেক্ষিতে আরও ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, বর্তমান যুগে সবাই কোনো না কোনোভাবে সাইবার স্পেসের সঙ্গে যুক্ত। তাই মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে।

তিনি পুরনো মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই বক্স ও ক্যাশ মেমো সংগ্রহ করার পরামর্শ দেন এবং বিকাশ বা নগদের ওটিপি (OTP) কাউকে শেয়ার না করতে কঠোর আহ্বান জানান। অনলাইন কেনাকাটায় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগে ধারণা ছিল হারানো ফোন আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু পুলিশের এই কার্যক্রম তাদের সেই বিশ্বাস বদলে দিয়েছে। উল্লেখ্য, এপ্রিল মাসে সাইবার ক্রাইম সেল ১৮টি ফেসবুক ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভারিসহ দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারেও সফল হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু এবং ডিবি ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!