ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৬:২৬ পিএম

টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত ফারুক ওই ভবনের পাঁচজন মালিকের মধ্যে একজন বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। স্থানীয়রা জানান, মরকুন পূর্বপাড়া গোদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে সাততলা নির্মাণাধীন ভবনটির মালিক পাঁচ ভাই। ফারুক হোসেন ভবনের নিচতলায় থেকে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন।

বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ফারুকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!