ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:০৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করেনি অন্তর্বর্তী সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ১৫ মে বিকেলে রংপুরে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা দাবি করেন, বাণিজ্যচুক্তির বিষয়ে জামায়াতসহ সব রাজনৈতিক দল অবগত ছিল এবং কেউ এর বিরোধিতা করেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, এর আগেও এই প্রশ্ন এসেছে। তখনও আমি বলেছিলাম, সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। এখনও দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে একজন মানুষও বিষয়টি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি। এটাই আমাদের অবস্থান।

গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষের রায়কে সরকারি দল অগ্রাহ্য করেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আমরা কথা দিয়েছি, এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্তও ঘোষণা করব না। সংসদের ভেতরে ও বাইরে আমাদের আন্দোলন চলবে। গণভোটের রায় একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রূপান্তর চায় দেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ। কিন্তু রূপান্তরের জন্য অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছিল, বর্তমান সরকার সেগুলো বাতিল করেছে। এসব বিষয়ে আলোচনার সুযোগ না দেওয়ায় জামায়াত সংসদ থেকে ওয়াকআউট করেছে বলেও জানান তিনি।

শফিকুর রহমান বলেন, সরকার অনেক জায়গায় উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দুর্বল ও বিতর্কিত একজনকে বসানো হয়েছে। আবার ৪২টি জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগোলে এ সময়ে প্রশাসক নিয়োগের প্রয়োজন পড়ে না।

এম জি

Link copied!