ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেওয়ানগঞ্জে পশুবাহী ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৪:৫০ পিএম

দেওয়ানগঞ্জে পশুবাহী ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুবাহী ভটভটি উল্টে সফিকুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মন্নে বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফিকুল ইসলাম নিজের বাড়ি থেকে একটি ভটভটি গাড়িতে কোরবানির পশু নিয়ে দেওয়ানগঞ্জ হাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মন্নে বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় পশুবাহী ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!