ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ জনের নাম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৪:২৭ পিএম

দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ জনের নাম

পটুয়াখালীর দুমকিতে পাওনাদারদের দেনার টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাওলানা আবুল কালাম খান (৬৫) নামে এক সাবেক ইউপি সদস্য। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। 

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে নিহতের নিজের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবুসহ মোট ৬ জন পাওনাদারের নাম উল্লেখ রয়েছে। দেনার দায় ও মানসিক চাপের কথা উল্লেখ করে ওই ব্যক্তিরাই তাঁর মৃত্যুর জন্য দায়ী বলে চিরকুটে লিখে গেছেন মাওলানা আবুল কালাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির আঙিনার একটি গাছে আবুল কালামের মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর ইউনিয়নের সাবেক এই জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকট ও পাওনাদারদের দেনার চাপ নিয়ে চরম মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!