ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মে ২৯, ২০২৬, ১০:১৮ পিএম

ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের গুঠাইল পাহালোয়ান বাড়ীর বীর মুক্তিযোদ্ধা শাহা রিয়া পাহালোয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাকিল প্রতিদিনের মতো বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন। তবে সাঁতার না জানার কারণে হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে নদী থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিলকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নোমানুর রশিদ (নয়ন) বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাসরোধের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

জেএইচআর

Link copied!