ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৭:৫৬ এএম

‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন’

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার বাউফলের সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও প্রভাব বোঝাতে এই মন্তব্য করেন। পরবর্তীতে তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি আসলে কেমন মানুষ বা তাঁর রাজনৈতিক ক্ষমতা কতটুকু, তা স্থানীয় বাউফলের মানুষকে দেখানোর প্রয়োজন নেই। প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই এ বিষয়ে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বা বর্তমান শীর্ষ সন্ত্রাসীদের কাছে খোঁজ নিলেও তাঁর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।

স্থানীয় প্রতিপক্ষ বা সমালোচকদের উদ্দেশ্যে কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেন, উল্টোপাল্টা কথা বলে যেন কেউ তাঁর 'মটকা' (মাথা) গরম না করে। কারণ মটকা গরম হলে উদ্ভূত পরিস্থিতি কেউ সামলাতে পারবে না।

অনুষ্ঠানে বিগত সরকারের পতন এবং উন্নয়ন কর্মকাণ্ডের তুলনা টেনে এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা দেশে রাস্তাঘাট, সেতুসহ প্রচুর অবকাঠামোগত উন্নয়ন করা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কেবল বাহ্যিক উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। বিগত সরকারের আমলে মানুষের মনে কোনো স্বস্তি বা আনন্দ ছিল না এবং সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল।

উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই জনাকীর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এএন

Link copied!