ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুন ৬, ২০২৬, ০১:০৯ পিএম

মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে শনিবার (৬ জুন) সকালে সারা দেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল, ডা. শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এএন

Link copied!