পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
জুন ৬, ২০২৬, ০১:০৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক মশক নিধন র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল ও আশপাশের মার্কেটের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মী নাদিয়ান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ আল জিন্নাত জানান, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আশা করি, প্রত্যেকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা ও চলাচলের রাস্তা পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
এএন