ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় চালক নিহত

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

জুন ৬, ২০২৬, ০১:১৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানচালক বাবলু (৫০) নিহত এবং তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি উল্টে যায় এবং দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে ওই এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!