জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
জুন ১০, ২০২৬, ০২:৫৪ পিএম
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রূপালী ব্যাংকের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন, ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হেলাল উদ্দিন গাজী, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, কালের কণ্ঠ প্রতিনিধি আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রনেতা তাসনিম আল অয়ন, নাজমুল হুদা, রিয়াজুল ইসলাম, আসাদুল ইসলাম, লিমন, ফয়সাল হাং ও কর্মসূচি সমন্বয়কারী মো. আলতাফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা তামাকের আইন সংশোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এএন