ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৪:২৫ পিএম

গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে মগড়া সেতুর একপাশে স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের পাশে আগুন জ্বলছে। ভিডিওতে তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় পেছন থেকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

পরদিন সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশে আগুনে পোড়া চিহ্ন দেখতে পান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে কেরোসিন ব্যবহার করে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এম জি

Link copied!