ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়ন পরিদর্শনে ইউএনও বিধান কান্তি

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

জুন ১০, ২০২৬, ০৩:০৮ পিএম

নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়ন পরিদর্শনে ইউএনও বিধান কান্তি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা এবং চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ইউএনও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মো. ছালাহ উদ্দিন (মাছুম), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

ইউএনও বিধান কান্তি হালদার বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।

পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

এএন

Link copied!