ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

কাপাসিয়ায় স্কুলের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে শিক্ষার্থীরা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

জুন ১০, ২০২৬, ০২:৫৮ পিএম

কাপাসিয়ায় স্কুলের পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে শিক্ষার্থীরা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নিয়মিত পাঠদান কার্যক্রম। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের নারায়ণপুর এলাকার রাস্তার পূর্ব পাশে অবস্থিত বিদ্যালয়টির দক্ষিণ পাশে দেয়াল ঘেঁষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আনা বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের অন্তত তেরোটি জানালার পাশে ময়লার স্তূপ দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বাজারের পচা শাকসবজি, হোটেলের বাসি খাবার, মুরগির নাড়িভুঁড়ি ও গৃহস্থালির আবর্জনাসহ নানা ধরনের বর্জ্য সেখানে ফেলা হচ্ছে। তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের অফিস সহকারী আজমল ইসলাম জানান, “রাতের অন্ধকারে এসব ময়লা ফেলা হচ্ছে। কেন ফেলা হচ্ছে, তা জানি না।”

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে বসে থাকা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় বমি বমি ভাব হয় এবং ক্লাসে মনোযোগ দেওয়া যায় না।

অভিভাবক নজরুল ইসলাম বলেন, “এভাবে চলতে থাকলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। দ্রুত এই ভাগাড় সরিয়ে নেওয়া প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, “হঠাৎ একদিন স্কুলে এসে দেখি বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় তৈরি করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এসব ময়লা ফেলছে, তা এখনো জানা যায়নি। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার বলেন, “বিষয়টি আমাকে জানানো হয়নি। আমি জানি না। খোঁজ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দ্রুত ময়লা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এএন

Link copied!