ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৬, ০১:২৯ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বন্দর থানার মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, হযরত আলী, মিম, সুলতানা, মান্নান এবং সিয়াম। আগুনে তাঁদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বাকি দুজনকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রান্নার জন্য লাইনে দেশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।

এএন

Link copied!