ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
অ্যান্তনিও গুতেরেস

গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১১, ২০২৬, ০২:৪৯ পিএম

গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে বলে তর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে জড়িয়ে পড়ছে এবং এর পরিণতি এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে।

তিনি বলেন, চলতি সপ্তাহে আরও ব্যাপক হামলা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যেখানে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘ছোটখাটো গোলাগুলির’ মতো।

তিনি আরও বলেন, এই ছোটখাটো গোলাগুলি বড় ধরনের গোলাগুলিতে পরিণত হওয়ার ঝুঁকিকে আমাদের ছোট করে দেখা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষকে অবশ্যই একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে। আর কোনো হামলা নয়। আর কোনো অজুহাত নয়।

এম জি

Link copied!