স্পোর্টস ডেস্ক
জুন ৪, ২০২৬, ০৫:৪৩ পিএম
আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে, আর সর্বোচ্চ ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।
বিসিবির ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী, ইন্টারন্যাশনাল গ্যালারি এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম ১৫০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। শহীদ আবু সাঈদ ও নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে।
বুধবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কিনতে বিসিবির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আগামী ৯ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।
এম জি