ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

এই সরকার আসলে পল্টিবাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৬, ০১:২৪ এএম

এই সরকার আসলে পল্টিবাজ

রাজধানীতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এই সরকার আসলে পল্টিবাজ। 

তিনি অভিযোগ করেন, মূল্য না বাড়ানোর আশ্বাস দেওয়ার অল্প সময়ের মধ্যেই সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ সড়ক পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার একদিকে দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর কথা বলেছিল, অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। এ ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষ চাপে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার খরচ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় সরকারের কাছে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এম জি

Link copied!