ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মধুপুরে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ১৬, ২০২৬, ০৪:৩৩ পিএম

মধুপুরে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেদওয়ান উল্লাহ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, এনসিপি মধুপুরের প্রধান সমন্বয়ক মো. সবুজ মিয়া এবং জুলাই যোদ্ধা মো. সোহানুর রহমান।

এ ছাড়া জুলাই যোদ্ধা মো. সোহানুর রহমান, মো. রাকিবুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. মারুফ হোসেন, সৈকত, মোজাহিদ, সাংবাদিক হাবিবুর রহমান, আব্দুল মোমিন, মো. নাজমুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা শহিদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন। এ সময় অন্যান্য গণমাধ্যমকর্মীসহ মধুপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!