ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে নতুন উপজেলা ভবনের উদ্বোধন ও অনুদান বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৪:৩৬ পিএম

ঝালকাঠিতে নতুন উপজেলা ভবনের উদ্বোধন ও অনুদান বিতরণ

ঝালকাঠি সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন। একই সঙ্গে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

এএন

Link copied!