ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সন্দ্বীপে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ১৬, ২০২৬, ০৪:৫৫ পিএম

সন্দ্বীপে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রামের সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণা জোগাবে। তিনি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য আসিফ আখতার, এনজিও প্রতিনিধি মাকছুদুর রহমান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, জামায়াতের যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, এনসিপি নেতা শরিফুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম।

বক্তারা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের সংকটময় সময়ে তাঁদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের আদর্শ প্রতিষ্ঠায় এই আত্মত্যাগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এম জি

Link copied!