ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০৯:০৯ পিএম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক চাপ সামাল দিতে নিয়মিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে, চলতি এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার। একই দিনে, অর্থাৎ ১৫ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ১–১৫ এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৭২ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরে একই সময়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২১ দশমিক ৫ শতাংশ।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রিজার্ভের এই স্থিতিশীলতা দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

এএন

Link copied!