ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিইউপি শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৫১ পিএম

বিইউপি শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করবে।

রোববার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংগঠনটি জানিয়েছে।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকুক। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়া হোক।”

আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজন বলেন, “খুবই দুঃখের সাথে বলতে হয়, আগস্ট পরবর্তী সময়েও আমাদের আবার গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইন্টিরিমকে বলতে চাই, আপনারা দেশ পরিচালনার ন্যূনতম যোগ্যতা রাখেন না। আমরা কিছুদিন আগে আমাদের বোন আছিয়া ধর্ষণের ঘটনায় এই শহীদ মিনারে কর্মসূচি পালন করেছিলাম। এই বিচার শেষ না হওয়ায় আবারও ধর্ষণের ঘটনা ঘটছে। আমি মনে করি আছিয়ার বিচারে ইন্টিরিম ব্যর্থ হওয়ায় এ ধরনের ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে।”

ইএইচ

Link copied!