ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিআইইউতে সম্পন্ন হলো অ্যাথলেটস ডে ২০২৬

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

জানুয়ারি ১৯, ২০২৬, ১১:২৬ পিএম

ডিআইইউতে সম্পন্ন হলো অ্যাথলেটস ডে ২০২৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ডিআইইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডিআইইউ অ্যাথলেটস ডে ২০২৬’। 

রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

প্রতিযোগিতায় পুরুষ ও নারী শিক্ষার্থীরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার (রিলে), গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্পসহ মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য ৬টি, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ৫টি এবং স্টাফদের জন্য ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিআইইউ স্পোর্টস ক্লাবের প্রায় ১৭ জন ক্রীড়া শিক্ষক ও ৩০ জন স্বেচ্ছাসেবক সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক, শিক্ষয়িত্রী, প্রশাসনিক কর্মকর্তা ও স্টাফ অংশগ্রহণ করেন।

ডিআইইউ স্পোর্টস ক্লাবের পরিচালক মো. তাহজীব উল ইসলাম (সহযোগী অধ্যাপক, সিএসসি বিভাগ) কনভেনর হিসেবে এবং শাহিনুল ইসলাম (সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ) কো-কনভেনর হিসেবে প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে ডিআইইউ প্রশাসন সর্বদা সচেতন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের সহযোগিতায় ডিআইইউ স্পোর্টস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (প্রক্টর ও প্রভোস্ট)সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

ইএইচ

Link copied!