ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

১৭ বছরের ফাইয়াজের রিমান্ড বাতিল, উন্নয়ন কেন্দ্রে পাঠালেন আদালত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৪, ০৯:১৬ পিএম

১৭ বছরের ফাইয়াজের রিমান্ড বাতিল, উন্নয়ন কেন্দ্রে পাঠালেন আদালত

কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুলিশের করা একটি মামলায় গ্রেফতার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ১৭ বছরের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছেন। একই সঙ্গে অভিযুক্তের বয়স নির্ধারণের বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠানো হয়।

শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

এর আগে ফাইয়াজকে ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আরএস

Link copied!