ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবু, শ্যামল ও কবিরকে ১০, সুজনের ৫ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১০:৪৯ এএম

বাবু, শ্যামল ও কবিরকে ১০, সুজনের ৫ দিনের রিমান্ড আবেদন

রমনা থানার হত্যা মামলায় ৭১ টিভির মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এদিকে ভাসানটেক থানার হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করা হয়। শাহরিয়ার কবিরকে গতকাল বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল নগরীর শ্যামলী থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।

বিআরইউ

Link copied!