ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়াইহাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুন ৪, ২০২৬, ০৫:৩১ পিএম

আড়াইহাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু ঈদ উপলক্ষে তাদের নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় দুপুর ১২টার দিকে দুই ভাই একসঙ্গে নানার পুকুরে গোসল করতে যায়। এ সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তাকে তুলতে যায়। এতে দুই ভাই একসঙ্গে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এএন

Link copied!